স্কুটি পড়ে যাওয়ায় স্কুলের বাইরেই অষ্টম শ্রেণির ছাত্রকে জুতোপেটা! অভিযুক্তকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের
West Bengal 30 Oct 2026, 08:01 PM

স্কুটি পড়ে যাওয়ায় স্কুলের বাইরেই অষ্টম শ্রেণির ছাত্রকে জুতোপেটা! অভিযুক্তকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

S
Sangbad Pratidin
@sangbadpratidin
স্কুলের বাইরে দুই ছাত্রের বিবাদের সময় ধাক্কায় একটি স্কুটি পড়ে গিয়েছিল। সেজন্য এক ছাত্রকে গলা টিপে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ওই মারধরে ছাত্রকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। ছাত্রের উপর ওই হামলা কে চালাল? কোনও অভিভাবক কি? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি দুর্গাপুর শহরের নামী এক ইংরাজি মাধ্যম স্কুলের। জানা গিয়েছে, বুধবার ছুটির পরে স্কুলের বাইরে দুই ছাত্রের মধ্যে কোনও কারণে বিবাদ হয়েছিল। সেসময় অষ্টম শ্রেণির ওই ছাত্র সেই বিবাদ থামায়। সেসময় আর কোনও ঝামেলা হয়নি। গতকাল, বৃহস্পতিবারও ওই ছাত্র স্কুলে যায়। স্কুল ছুটির পর ওই ছাত্র গেট দিয়ে বেরিয়েছিল। চত্বরের বাইরেই রাস্তার এক জায়গায় ওই ছাত্রের উপর এক ছাত্র হামলে পড়ে বলে অভিযোগ। দুই ছাত্রের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। সেসময় ওই ছাত্র রাস্তায় দাঁড় করানো একটি স্কুটির উপর গিয়ে পড়ে। ধাক্কায় ওই গাড়িটি পড়ে যায়। 
অভিযোগ, গলা টিপে ধরে চড়থাপ্পড় মারা হয়। শুধু তাই নয়, চটি খুলেও মারা হয়! লোকজন সেখানে পৌঁছনোর আগেই ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। আক্রান্ত ওই ছাত্রকে উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
অভিযোগ, তৎক্ষণাৎ এক ব্যক্তি ওই ছাত্রের উপর চড়াও হয়, শুরু হয় বেধড়ক মারধর। অভিযোগ, গলা টিপে ধরে চড়থাপ্পড় মারা হয়। শুধু তাই নয়, চটি খুলেও মারা হয়! লোকজন সেখানে পৌঁছনোর আগেই ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। আক্রান্ত ওই ছাত্রকে উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলে। আক্রান্ত ওই ছাত্রের পরিবারের তরফে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
কে এই হামলা চালাল? হামলাকারী কি কোনও অভিভাবক? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের ছাত্রদের নিরাপত্তা কতটা? স্কুলের বাইরে রাস্তায় এক ছাত্রকে এভাবে মারধর করা হল! নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? সেই প্রশ্ন উঠেছে।
কে এই হামলা চালাল? হামলাকারী কি কোনও অভিভাবক? সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের ছাত্রদের নিরাপত্তা কতটা? স্কুলের বাইরে রাস্তায় এক ছাত্রকে এভাবে মারধর করা হল! নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? সেই প্রশ্ন উঠেছে। ঘটনা নিয়ে গভীর ক্ষোভপ্রকাশ করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই। তাঁর হুঁশিয়ারি, “তৃণমূল আমলে এসব ঘটনা ঘটত। এখন আর বরদাস্ত করা হবে না। স্কুলের ভেতরের ঘটনা স্কুলের ভেতরেই মেটানো উচিত ছিল। বাইরে অভিভাবকরা এসে মারধর করেছে ছাত্রকে। এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আমি স্কুল কর্তৃপক্ষকে বলব আপনারা এফআইআর করুন।”
ওই স্কুলের প্রিন্সিপাল কুমার সিং দাবি করেন,”স্কুলের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সমস্ত রকমভাবে পুলিশকে সহযোগিতা করছি। আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেদিকেও বাড়তি নজরদারি দেওয়া হবে।” স্কুল চত্বরের সিসিটিভি সংগ্রহ করেছে পুলিশ। ওই হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation