পরিবারের মতে বিয়ে করছেন? সঙ্গীর কাছে এই প্রত্যাশা রাখলেই ভাঙতে পারে ঘর!
West Bengal 30 Oct 2026, 03:02 PM

পরিবারের মতে বিয়ে করছেন? সঙ্গীর কাছে এই প্রত্যাশা রাখলেই ভাঙতে পারে ঘর!

S
Sangbad Pratidin
@sangbadpratidin
পরিবার দেখাশোনা করে বিয়ে ঠিক করলে স্বাভাবিকভাবেই স্বামী-স্ত্রী একে অপরকে চেনার সুযোগ পান কম। মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলেও মতানৈক্যের মতো পরিস্থিতি সাধারণত তৈরি হয় না। কারণ উভয়েই শুরুর দিকে অপরজনের কিছু খারাপ লাগলেও তাতে বিশেষ গুরুত্ব দেন না। তবে বিয়ে পর্ব শেষ হলেই শুরু আসল লড়াই। কারণ, তখন দুটো প্রায় অচেনা মানুষ থাকতে শুরু করেন এক ছাদের তলায়। যাদের পছন্দ, অপছন্দ একেবারে উলটো হলেও অবাক হওয়ার কিছু নেই। দুটো মানুষের প্রত্যাশা একেবারে আলাদা হতেই পারে। যা পরবর্তীকালে তৈরি করে সমস্যা। চলুন আজ জেনে নেওয়া যাক, দেখা শোনা করে বিয়ের ক্ষেত্রে কোন প্রত্যাশ্যাগুলো মূলত বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
১. সঙ্গীই সবসময় অ্যাডজাস্ট করবেন, এমন আশা করবেন না। সেটা হতেই পারে দৈনন্দিন রুটিন পরিবর্তন, ব্যক্তিগত পরিকল্পনা বাতিলের মতো ছোট বিষয়। ক্রমাগত যদি একজনকেই মানিয়ে নিতে হয় তাহলে তা দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি করতে পারে। সুন্দর ও সুস্থ দাম্পত্যের জন্য একে অপরের প্রয়োজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া হওয়ার পাশাপাশি দুজনকেই মানিয়ে নেওয়ার মানসিকতা রাখতে হবে।
২. কেউ কেউ কোনও কথাই মুখে বলতে চান না। ভাবেন, না বললেও সঙ্গী সবটা বুঝে নেবে। হতেই পারে, উলটো দিকের মানুষটা কিছু বুঝতেই পারল না। এটা কোনওভাবেই তাঁর দোষ নয়। কিন্তু ‘ও বুঝলো না কেন’ এটা ভেবে নিলে সমস্যা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে দূরত্ব।

৩. পারিবারিক সম্মতিতে বিয়ের আয়োজন করা হলে সব বিষয়ে অভিভাবকদের মতামত থাকাই স্বাভাবিক। কিন্তু নিজেদের ভাবনা, মতামতেরও গুরুত্ব রয়েছে, তা ভুললে হবে না। বিয়ের পর কোথায় থাকবেন, কীভাবে খরচ করবেন, এসব ক্ষেত্রে যদি সঙ্গীর সঙ্গে পরামর্শ ছাড়াই বাবা-মায়ের সিদ্ধান্তকে চূড়ান্ত ধরে নেন। ভাবেন, সঙ্গী আপনার সঙ্গে সহমত হবেন, তাহলে তা আপনার ভুল।
৪. কোনও কোনও যুবক এখনও ভাবেন নারীরাই রান্না, ঘর পরিষ্কার এবং অন্যান্য গৃহস্থালির দায়িত্ব সামলাবেন। তা যদি কর্মরত হন তাহলেও। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ভাবনা দাম্পত্যে ব্যাপক প্রভাব ফেলতে পারে।
৫. বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অর্থ এই নয় যে, দুজন মানুষ তাৎক্ষণিকভাবে একে অপরের সঙ্গে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পারিবারিক মতে বিয়ে হলে একে অপরের অভ্যাস, ব্যক্তিত্ব এবং আবেগীয় চাহিদাগুলো বুঝে উঠতে দম্পতিদের কিছুটা সময়ের প্রয়োজন। শুরুতেই খুব বেশি ঘনিষ্ঠতা আশা করাটা অহেতুক চাপ সৃষ্টি করতে পারে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation