এবার কলকাতায় এল ক্লাসিকো! নভেম্বরে যুবভারতীতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মহাদ্বৈরথ
West Bengal 12 Oct 2026, 09:01 PM

এবার কলকাতায় এল ক্লাসিকো! নভেম্বরে যুবভারতীতে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মহাদ্বৈরথ

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের পর ফের কলকাতায় চমক! এবার যুবভারতীতে হবে এল ক্লাসিকো। বিরাট উদ্যোগ রাজ্য ক্রীড়া দপ্তরের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকেও ম্যাচ আয়োজন নিয়ে সবুজ সংকেত পাওয়া গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর যুবভারতীতে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। তবে বর্তমান স্কোয়াড নয়। শীতের শুরুতে কলকাতায় দেখা যাবে দুই প্রধানের কিংবদন্তিদের। যার মধ্যে থাকতে পারেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো। 
বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় দ্বৈরথ এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা ম্যাচ নিয়ে শুধু স্পেন নয়, গোটা দুনিয়া দু’ভাগে বিভক্ত হয়ে যায়। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের দ্বৈরথ পেরিয়ে এখন ভিনিসিয়াস জুনিয়র-লামিনে ইয়ামালদের লড়াই চলে। বিশ্ব জুড়ে ফ্যান-ফলোয়ার্স রয়েছে এই দুই ক্লাবের। বাংলাতেও রয়েছেন প্রচুর সমর্থক। তারা এবার প্রিয় ক্লাবের কিংবদন্তি তারকাদের মাঠে দেখার সুযোগ পাবেন। কিছুদিন আগে কলকাতায় খেলে গিয়েছে ব্রাজিল ও উরুগুয়ে। দুই বিশ্বজয়ী দলের পর বিশ্বের দুই সেরা ক্লাবের কিংবদন্তিদের ফুটবল দ্বৈরথ দেখবে তিলোত্তমা।
তবে ভারতে এটাই প্রথম লেজেন্ডদের এল ক্লাসিকো ম্যাচ নয়। ২০২৫-এর এপ্রিলে নবি মুম্বইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই দলের কিংবদন্তিরা। সেই ম্যাচে রিয়াল জিতেছিল ২-০ গোলে। তবে এবার কলকাতায় কারা আসবেন, তা এখনও নিশ্চিত নয়। রিয়ালে লুই ফিগো, একের কাসিয়াস, পেপে, রবার্তো কার্লোসের মতো ফুটবলাররা লেজেন্ডস ম্যাচে খেলেন। অন্যদিকে বার্সেলোনা লেজেন্ডে থাকেন রিভাল্ডো, রোনাল্ডিনহো, কার্লোস পুওলরা। তাঁদের জনপ্রিয়তাও ভারতে কম নয়। জানা গিয়েছে, টিকিটের দাম সর্বসাধারণের আয়ত্ত্বের মধ্যে থাকবে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation