West Bengal
10 Oct 2026, 10:32 PM
রাইস টিউব কিনতে গিয়ে জালিয়াতদের ফাঁদে, ৫ টাকা পাঠাতেই উধাও প্রায় ২ লাখ!
S
Sangbad Pratidin
@sangbadpratidin
শাশুড়ির জন্য রাইসটিউব কিনতে গিয়ে সাইবার জালিয়াতদের ফাঁদে। ই-ওয়ালেটে মহিলাকে পাঁচ টাকা পাঠাতে বলে সাইবার জালিয়াতরা। তিনি টাকা পাঠানোর পরই তাঁর দু’টি অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৯০ হাজার টাকা জালিয়াতরা হাতিয়ে নেয়। পুলিশের সূত্র জানিয়েছে, এর মধ্যে একটি নতুন ‘মোডাস অপারেন্ডি’ বা পদ্ধতিও নেয় সাইবার জালিয়াতরা। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই ওয়ালেট যুক্ত নয়, সেই অ্যাকাউন্টের সঙ্গেও ওয়ালেটের অ্যাকাউন্ট যুক্ত করে নেয় তারা। এভাবেও তারা হাতিয়ে নেয় টাকা। এই ব্যাপারে ওই মহিলার পরিবারের পক্ষ থেকে উত্তর কলকাতার কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, ওই মহিলার শাশুড়ি অসুস্থতার কারণে খেতে পারছিলেন না। চিকিৎসক বৃদ্ধাকে বাড়িতেই রাইস টিউবের সাহায্যে খাওয়ানোর চেষ্টা করতে বলেন। সেই কারণেই মহিলা উত্তর কলকাতার একটি নার্সিংহোমের নম্বর খুঁজছিলেন। অনলাইনে খুঁজতে গিয়েই নার্সিংহোম বলে দাবি করা একজনের নম্বর খুঁজে পান তিনি। ওই নম্বরে ফোন করতেই ব্যক্তিটি নিজেকে নার্সিংহোমের কর্মী বলে পরিচয় দিয়ে বলে, ই ওয়ালেটের মাধ্যমে তাকে পাঁচ টাকা পাঠাতে। ওই মহিলা একটি নম্বরে ই ওয়ালেটের মাধ্যমেই পাঁচ টাকা পাঠান। কিন্তু তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা কাটা হয়নি।
কিন্তু কিছুক্ষণ পর থেকে তাঁর বেসরকারি ব্যাঙ্কের দু’টি অ্যাকাউন্ট থেকেই তাঁর কাছে মেসেজ আসে। দু’টি অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৯০ হাজার টাকা কেটে নেওয়া হয়। এর মধ্যে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই ওয়ালেটের যোগ থাকলেও দ্বিতীয়টির সঙ্গে যুক্ত ছিল না। সেই ক্ষেত্রে সাইবার জালিয়াত অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ই ওয়ালেট অ্যাকাউন্ট যোগ করে টাকা হাতিয়ে নেয়। মোবাইল নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)