West Bengal
10 Oct 2026, 03:10 PM
মহালয়ায় মেট্রো যাত্রীদের জন্য সুখবর! সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান
S
Sangbad Pratidin
@sangbadpratidin
মহালয়ায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের যাত্রীদের জন্য সুখবর। শনিবার অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে ট্রায়াল রান হয়ে গেল। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রায়াল রানটি সফল হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে বড়দিনের সময় কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এর মধ্যে পড়বে গৌরকিশোর ঘোষ, নলবন ও সেক্টর ফাইভ স্টেশন মেট্রো স্টেশন।
এই পরিষেবা চালু হলে নিউ গড়িয়া থেকে খুব কম সময়ে সেক্টর ফাইভে পৌঁছনো যাবে। এর ফলে সেক্টর ফাইভে কর্মরত মানুষের সুবিধা হবে। যদিও ট্রায়াল রান সফল হওয়ার পরে রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পেতে হবে। এরপরেই চালু হবে যাত্রী পরিষেবা।
প্রায় আড়াই বছর ধরে চিংড়িঘাটায় আটকে ছিল অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ। রাজ্যে পালাবদলের পর সেই এই অংশের কাজ সংক্রান্ত জট কাটে। শুরু হয় মেট্রোর কাজ। মাত্র ৯০ দিনে চিংড়িঘাটায় ৩৬৬ মিটার অংশ এবং সংলগ্ন লাইনে কাজ সম্পূর্ণ হয়। কাজ সম্পন্ন হওয়ার পরে শনিবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হল। আগামী ২৫ ডিসেম্বর কবি সুভাষ থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত শুরু হতে পারে যাত্রী পরিষেবা।
বর্তমানে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মাত্র ৯ কিলোমিটার অংশে মেলে যাত্রী পরিষেবা। চিংড়িঘাটায় কাজের জন্য এতদিন সম্প্রসারণের কাজ থমকে ছিল। সেই কাজ সম্পন্ন হয়ে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত শুরু হয়েছে ট্রায়াল রান। যাত্রী পরিষেবা চালু হলে মোট ১৫ কিলোমিটারের বেশি এলাকা কভার করবে মেট্রো পরিষেবা।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)