ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ‘ধর্ষণ’, তারপর…
Kolkata, West Bengal 09 Oct 2026, 11:26 AM

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ‘ধর্ষণ’, তারপর…

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে হবু স্বামী! দু’জনকে একসঙ্গে দেখে স্বাভাবিকভাবেই প্রতিবাদ করেছিলেন ভাবী স্ত্রী। যার পরিণতি হল ভয়ংকর। পেশায় শিক্ষিকা ওই যুবতীকে ধর্ষণ ও শ্বাসরোধ খুনের করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পেশায় চিকিৎসক হবু স্বামীর বিরুদ্ধে পঞ্চসায়র থানায় অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণী দক্ষিণ ২৪ পরগনার একটি স্কুলের শিক্ষিকা। তাঁর সঙ্গে উত্তর ২৪ পরগনার চিকিৎসক এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়। যুবতীর অভিযোগ, তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। এর মধ্যে তিনি জানতে পারেন যে, তাঁর হবু স্বামীর সঙ্গে এক মহিলার সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তিনি পঞ্চসায়রে চিকিৎসকের ফ্ল‌্যাটে হঠাৎই হাজির হন। সেখানেই হবু স্বামীর সঙ্গে এক মহিলাকে দেখেন। তিনি প্রতিবাদ করেন। বিষয়টি মেটাতে অন‌্য একদিন তাঁকে ওই ফ্ল‌্যাটে ডেকে পাঠায় অভিযুক্ত যুবক। অভিযোগ, তিনি যাওয়ার পরই তাঁর উপর অত‌্যাচার শুরু হয়। তাঁকে ওই যুবক মারধর করতে শুরু করে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। শ্বাসরোধ করার চেষ্টাও করে অভিযুক্ত। এরপর যুবতীতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকী, চিকিৎসক হওয়ার সুবাদে তাঁকে জোর করে ওষুধও খাওয়ায় অভিযুক্ত।
ওই যুবতী কোনওমতে পালিয়ে আসেন। এরপর থেকে তাঁকে হুমকি দেওয়া শুরু হয়। ওই ঘটনার পর যুবতী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দক্ষিণ ২৪ পরগনার হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর উপর অত‌্যাচার হয়েছে জানতে পেরে হাসপাতালের পক্ষ থেকে পুলিশকেও জানানো হয়। পুলিশ তাঁর সঙ্গে কথাও বলে। এরপর অভিযুক্ত আত্মহত‌্যার ভয় দেখাতে শুরু করে। অভিযোগ, তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়। হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বেরিয়েই তিনি পঞ্চসায়র থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে পুলিশ ধর্ষণ, গুরুতর আঘাত, মারধর, প্রতারণার ধারায় মামলা শুরু করেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তকে জেরা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation